মুনাফিকদের পরিচয়:-যারা মুখে ঈমানের কথা আর অন্তরে কুফর লালন করে তারাই পাক্কা মুনাফিক্ব , নাউজুবিল্লাহ!
সম্মানিত ইসলামী শরীয়াতের পরিভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। মানবজাতির মধ্যে মুনাফিকরা সবচেয়ে ঘৃণিত ও নিন্দিত।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রসঙ্গে অনেক আয়াত শরীফ নাজিল করেছেন ।
এর মধ্যে মুনাফিক্বদের ৭টি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ:-
১. তারা দ্বি'মূখী তথা দু দূল্যমনা স্বভাবের হয়:---
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন -
وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَوۡا اِلٰی شَیٰطِیۡنِہِمۡ ۙ قَالُوۡۤا اِنَّا مَعَکُمۡ ۙ اِنَّمَا نَحۡنُ مُسۡتَہۡزِءُوۡنَ
আর যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা ইমান এনেছি। আবার যখন নিরিবিলি তাদের শয়তানদের (কাফির নেতাদের) সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি।’ (সুরা বাকারা: ১৪)
২. তারা খুবই চালাক ও প্রতারক হয়:--
তারা মহান আল্লাহ পাক,নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুমিনদের সঙ্গে প্রতারণা করে। তারা এই কাজকেই সফলতা ও বিজয় মনে করে।
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন-
یُخٰدِعُوۡنَ اللّٰہَ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ وَمَا یَخۡدَعُوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَشۡعُرُوۡنَ
মহান ‘আল্লাহ ও ইমানদারদের তারা ধোঁকা দিতে চায়, আসলে তারা অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেদেরকেই প্রতারিত করছে, অথচ তাদের সেই অনুভূতি নেই।’ (সুরা বাকারা: ৯)
৩. তাদের বিশ্বাসে সন্দেহ, অস্বীকৃতি ও মিথ্যা থাকার কারণে তাদের অন্তরকে অসুস্থ অন্তর বলা হয় এবং তাদের রুগ আরো বৃদ্ধি প্রাপ্ত হয়:-
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন --
, فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ ۙ فَزَادَہُمُ اللّٰہُ مَرَضًا ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌۢ ۬ۙ بِمَا کَانُوۡا یَکۡذِبُوۡنَ
তাদের অন্তরে রয়েছে ব্যাধি (রোগ)। অতঃপর মহান আল্লাহ পাক সেই ব্যাধি আরও বৃদ্ধি করে দিয়েছেন তাদের মিথ্যাচারের কারণে। তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা বাকারা: ১০)
৪. তারা ইসলাম ও সামাজিক স্থিতিশীলতার বিরোধিতা করে এবং শান্তিপূর্ণ পরিবেশকে অশান্তকরার চেষ্টায় লিপ্ত :-কিন্তু তারা নিজেদের ভ্রষ্টতা ও অজ্ঞতার কারণে তা অনুভব করতে পারে না।
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,
اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ الۡمُفۡسِدُوۡنَ وَلٰکِنۡ لَّا یَشۡعُرُوۡنَ
‘সাবধান! এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু তাদের সেই অনুভূতি নেই।’ (সুরা বাকারা: ১২)
৫. তারা নিজেদের খুব বুদ্ধিমান ও চালাক মনে করে। আর মুমিন ও নেককারদের নির্বোধ ও বোকা বলে মনে করে। মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন:--
وَاِذَا قِیۡلَ لَہُمۡ اٰمِنُوۡا کَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوۡۤا اَنُؤۡمِنُ کَمَاۤ اٰمَنَ السُّفَہَآءُ ؕ اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ السُّفَہَآءُ وَلٰکِنۡ لَّا یَعۡلَمُوۡنَ
‘যখন তাদের বলা হয়—অন্য লোকজনের মতো তোমরাও ইমান আনো, তখন তারা বলে আমরা কি সেই নির্বোধদের মতো ইমান আনব? আসলে তারাই নির্বোধ, কিন্তু তাদের সেই জ্ঞান নেই।’ (সুরা বাকারা: ১৩)
৬. তারা মিথ্যুক। তারা মহান আল্লাহ পাক উনার রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা বলেন,--
‘وَاللّٰہُ یَشۡہَدُ اِنَّ الۡمُنٰفِقِیۡنَ لَکٰذِبُوۡنَ ۚ
মহান আল্লাহ পাক সাক্ষ দিচ্ছেন,মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী।’ (সুরা মুনাফিকুন: ১)
৭. তারা অহংকারী ও দাম্ভিক। মহান আল্লাহ পাক বলেন, -
وَرَاَیۡتَہُمۡ یَصُدُّوۡنَ وَہُمۡ مُّسۡتَکۡبِرُوۡنَ
‘আপনি তাদের দেখবেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়।’ (সুরা মুনাফিকুন: ৬)
মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে
তাদের ষড়যন্ত্র চক্রান্ত ও বদ আক্বিদা-বিশ্বাস থেকে কুদরতি হিফাজত করুন, আমীন
১৬/৩/১৪৪৭ হিজরী